This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label bakshiganj.com.. Show all posts
Showing posts with label bakshiganj.com.. Show all posts

শাহরুখ--গৌরী খানের সংসারে ভাঙ্গনের সুর !!!










বলিউডে বাদশাহ শাহরুখ খান ক্যারিয়ারের শুরু থেকে এ পযর্ন্ত অনেক নায়িকার সঙ্গেই জুটি বেধে অভিনয় করেছেন। চরিত্রের প্রযোজনে অন্তরঙ্গ হয়েছেন বহু নায়িকার সঙ্গে। কিং খানের দাম্পত্য জীবনে বিষয়য়টি এতোদিন কোন প্রভাব ফেলেনি। নায়িকাদের সঙ্গে স্বামী শাহরুখের পেশাগত কারনে এই মেলামেশা সহজভাবেই এতদিন গ্রহন করে নিয়েছেন স্ত্রী গৌরী খান। কিন্তু সম্প্রতি ডন-২ ছবির শুটিংয়ে প্রিয়াঙ্কার চোপড়ার ঘনিষ্ঠতা নিয়ে শাহরুখ খানের ২০ বছরের দাম্পত্য জীবনে ঝড় উঠেছে বলে বলিউডে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ফারহান আখতারের ডন-২ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এ ছবিতে রয়েছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য। এসব দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি কিং খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্টতা অনেক বেড়ে গেছে। ছবির শুটিংয়ের বাইরেও দুজন ইদানিং একসঙ্গে প্রচুর সময় কাটাচ্ছেন।


সম্প্রতি নতুন একটি ছবির ব্যয়বহুল আইটেম গানে পারর্ফম করার জন্য শাহরুখ সরাসরি প্রিয়াঙ্কাকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রযোজককে। কিং খানের এর আগে অন্য কোন নায়িকার জন্য সুপারিশ করতে কখনোও দেখা যায়নি। এটি অনেকটা তার স্বভাব ও নীতি বিরুদ্ধ। কিন্তু প্রিয়াঙ্কার জন্য তিনি তা থেকে সড়ে এসেছেন।
শাহরুখ খানের স্ত্রী গৌরী এসব বিষয় সহজভাবে নিতে পারেননি। স্বামীর কাছে এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই নিয়ে শাহরুখ-গৌরীর মধ্যে প্রচন্ড তর্ক-বির্তক আর বাক-বিন্ডা লেগে যায়। আগুন লেগে যায় তাদের র্দীঘ ২০ বছরের দাম্পত্য জীবনে। দাম্পত্য কলহ এড়ানোর জন্য গত কয়েকদিন ধরে কাজের অজুহাত দিয়ে বাইরে থাকছেন শাহরুখ। শাহরুখ-গৌরির মধ্যে ঝগড়া-বিবাদের বিয়য়টি এরই মধ্যে চাওড় হয়ে গেছে মিডিয়াতে। গত দুইদিন ধরে বলিউডে গসিব ভেসে বেড়াচ্ছে সত্যি ভেঙ্গে যাচ্ছে কিং খানের সংসার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া





Humayun Ahmed’s 3 play in Eid on Channel I



On the occasion of upcoming Edi-ul-Fitr, Channel i will air three plays written by the country’s noted litterateur and playwright Humayun Ahmed. Among the plays, the writer himself directed two titled ‘Nishikabya’ and ‘Rail Gari Jhom Jhom’ while his wife Meher Afroze Shaon directed the third one titled Khalequzzaman Chowdhury Bishwo Record.

The cast of the play ‘Nishikabya’ included popular actors Amirul Hague Chowdhury, Ahmed Ruble, Meher Afroze Shaon, Shahriar Nazism Joy, Amblin and Ninth, son of Humayun Ahmed. The shooting of the play ‘Rail Gari Jhom Jhom’ has not yet started.

Joy onto Chattered, Faruk Ahmed, Jewel Rona, Masud Akhanda, Shamam Shamed and Lux-Channel I super star Urmila performed several characters in Shaon directed play.‘Nishikabya will be aired on Eid day at 7:50pm,Khalequzzaman Chowdhury Biswa Record” will be aired on the second day of Eid at 9:35pm and ‘Rail Gari Jhom Jhom’ will be aired on the third day of Eid at 7:50pm.

TV actress Torin different preparation



Popular TV actress Tarin is simultaneously expert in singing and dancing besides acting. During her early age Tarin became champion in national children talent hunt contest 'No tun Kur'. Later she continued acting and dancing. But her singing career was limited in only homely environment. To keep requests from her friends train is going to launch her debut solo musical album in the upcoming Eid festival. Title name of her debut album is 'Abash Kaka Debi?' With the inspiration from her family members and friends she started work for the album last year. Recently she completed recording of all the tracks of the album. Once she got training in classical music from Us tad HasanIkram Ullah. After taking decision to release the album she again started training in classical music. After 14 years she again concentrates on learning music. There will be 10 tracks in the album where four will be duet tracks. In four duet tracks, Raghab and Rupankar of Kolkata and Ibarra Typo and Tappan Chowdhury of Bangladesh gave their vocals with Tarin. Joy Sarkar and Rupankar of Kolkata and Bappa Mazumder, Ibrar Tipu and Belal Khan composed music of the album. All the tracks are based on different themes. Mind, suffering, rain, hope, pain, sky, request, mother and others are the elements of the themes of the album, said Tarin. While sharing her feelings about the album Tarin told this correspondent, I have coordinated the album with different mood and arrangement. Each track has each story. Four music composers worked for the composition of the tunes of those tracks. Listeners choose sad and tragedy songs. From that point of view, I gave priority on that type of songs in my album rendering song is a patience work where devotion is necessary to make it successful. For this reason, I have taken long time to release the album. I hope it will be a good one and hope listeners will enjoy the tracks of the album," said Tarin.

Stars aim for bargains at NY charity-fashion event



Kelly Papa, Rachel Zoe and Emma Roberts had their strategies mapped out as they joined other stars on a mission to find the best bargains ate high-fashion shopping event for charity on Saturday. Celebrities such as Donna Karna, Gayle King and actor Chord Over street also attended Super Saturday, which raises money for the Ovarian Cancer Research Fund. Jimmy Coho, Theory, Piper lime.com and One Kings Lane were among the 200 brand names that discounted their goods for the cause. You have to get a map and plot out the places you want to go, celebrity chef Katie Lee said. "You have to have a mission and a game plan. Lee said she's scored amazing deals in the past, thanks impart to her hard-core focus: "I got about five Tommy Hilfiger bikinis for about twenty dollars and I still wear them and I love them, and I got cover-unstop. Rana had an alphabetical method to her buying spree, instead of jumping around from designer to designer. Once again acting as a co-host, she was excited to get a chance to shop - something that eluded her last time.

রাজশাহীতে স্কুলে ঢুকে ছাত্রীর চোখে এসিড নিক্ষেপ



রাজশাহী মহানগরীর একটি স্কুলের ভেতরে ঢুকে এক ছাত্রীর চোখে এসিড ছুড়ে মেরেছে এক বখাটে। গুরুতর দগ্ধ অবস্থায় অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের দোতলায় উঠে দ্রুত এসিড নিক্ষেপের পর পালিয়ে যায় ওই বখাটে। এসিড সন্ত্রাসের শিকার ছাত্রী নগরীর মধ্য নওদাপাড়া এলাকার তরিকুল ইসলামের কন্যা। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন জানান, ওই ছাত্রী স্কুল ভবনের দোতলার কমন রুম থেকে পরীক্ষা হলে যাওয়ার সময় সিঁড়ি বেয়ে ওপরে উঠে তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে পালিয়ে যায় ওই বখাটে। তার চিৎকারে সহপাঠী ও শিক্ষকরা তাৎক্ষণিক তার চোখে প্রচুর পানি ঢালার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

Dallywoood heroin Ratna wants to be BCS cadre



Popular film actress Ratna was debuted in the film industry by acting in a film titled ‘Keno Bhalobaslam, which was directed by Selim Azam in 2003 when she was a student of Class VIII. Since then, Ratna continued her study seriously along with acting. Very recently, she has completed her graduation in Social Work from Jagannath University. Ratna is now doing master in Social Welfare and Research Institute of Dhaka University. Ratna is attending her classes regularly and her teachers are also happy over her attention to study. When contacted, director of the Institute Prof Dr Mohammad Sam ad said, I have heard that Ratna took admission in our institute and she is attending the classes regularly. It’s a very good sign that a professional film artiste is also serious about her study and she will definitely do better. While talking about her future plan, Ratna said, besides acting in the movie, I want to continue my study. I am very much determined tube a Bangladesh Civil Service (BCS) cadre and that’s why I am taking adequate preparation to appear in the next BCS examination.Ratna acted movie ‘Angka’ which was directed by Shahin Sumonwill be released on the occasion of Edi-UL-Fitr. Besides this, Ratna is now acting in ‘Jog yo Stanton’ by Shahin Sumon, ‘Elk Dui Tin’ by Kamal Mahmud, ‘Amaranth Lorain’ by Shahin A froze and ‘Bordello Ker Chile Gerber Meyer’ by KomolSarkar.

Gazipur Kaliakoir forest 13,582 bullets, 13 kg explosives found in



A team of Rapid Action Battalion (RAB) recovered 13,582 bullets and 13 kilograms of high explosives from forest at Kaliakoir in Gazipur in the early hours of Thursday. The ammunition and explosives including bullets of small machineguns (SMSgt) and rifles, and the bomb-making materials were hidden in 15 holes in Nishchintapur area of Gazari forest in the district. Lt Col Md Rashidul Alam, commanding officer of RAB-1, told The New Nation yesterday that members of the elite force, on a tip-off, began the raid in the area at 3:30 am. A dog squad also accompanied the RAB-men during the raid that continued till 6:00 am. The bullets (model -7.62),kept in 50 packets, were stored in 15 holes, the RAB official said adding bomb-making materials weighing 13 kg were also found at the same location. The explosives had been produced in the country; he quoted experts of RAB'S bomb disposal unit as saying. With the explosives, 100 bombs could be produced, the RAB official said, adding it was also possible to produce time bombs and car bombs using those explosives.Rashidul said they could not ascertain the origin of the bullets as there was no label on them.

RAB media Wing Director M Sohailsaid this paramilitary force also recovered 10 detonators, 135 feet wire, 17integrated circuits (ICs) and 12 battery connectors from a trunk.

পুলিশের কতটা হলে বর্বরতা! বিশ্ববিদ্যালয় ছাত্রকে নির্যাততের দায়ে ৩ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত তদন্তের নির্দেশ হাইর্কোটের



অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে কিছুটা হলেও স্বস্তি পেল আবদুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের মেধাবী ছাত্র কাদেরকে ডাকাত বানাতে চেয়েছিল পুলিশ। রাজধানীর সেগুনবাগিচার রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। তাও আবার খিলগাঁও থানা পুলিশ নিজের এলাকা ছেড়ে রমনা এলাকায় ঢুকে। রহস্যজনক কারণে পাকড়াও করেই কাদেরের ওপর শুরু হয় বর্বরোচিত নির্যাতন। এ নির্যাতনের চিত্র ভাষায় প্রকাশের মতো নয়। ওই ঘটনায় ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোচ্চার হয় জাতীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন। সবার মনে প্রশ্ন জাগে, নির্যাতনের মাত্রা আর কতটা বেশি হলে তাকে বর্বরতা বলা যাবে! কয়েক দিনের টানা আন্দোলনের খবর নজরে আসে হাইকোর্টের।
বৃহস্পতিবার সকালে হাইকোর্ট স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে কাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে। হাজির হতে বলেন খিলগাঁও থানা ও মোহাম্মদপুর থানার ওসি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও প্রাণরসায়ন বিভাগের চেয়ারম্যানকে। দীর্ঘ প্রক্রিয়া শেষে কাদেরকে গতকাল বিকালে হাজির করা হলে আদালতে স্বচক্ষে দেখলেন একজন ছাত্রের ওপর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নির্মম নির্যাতনের ভয়াবহ চিত্র। কাদেরের শরীরে আঘাতের ক্ষতচিহ্ন দেখে আদালতে উপস্থিত সবাই ওসির ওই ধরনের নির্যাতন চালানোর কথা কানাঘুষা করতে থাকেন। অনেকে বলতে থাকেন, ওসির কি কোন সন্তান নেই? এভাবে কি একজন মানুষের ওপর নির্যাতন চালানো যায়?
আদালত এ ঘটনায় খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিন, সাব ইন্সপেক্টর (এসআই) আলম বাদশা ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা বরখাস্ত থাকবেন। এছাড়া ঘটনা তদন্তের জন্য আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত কমিটি গঠন করতে আইন সচিবের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্তের জন্য পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনকেও এ ঘটনা তদন্ত করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সব তদন্ত শেষে তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করতে বলা হয়েছে। তদন্তের জন্য আট সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়েছে। পাশাপাশি কাদেরকে তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) প্রতি নির্দেশ দেয়া হয়েছে। রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ব্যবস্থা করতে সরকারের প্রধান আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া কাদেরের চিকিৎসার সময় তার মা-বাবাকে স্বাধীনভাবে তার কাছে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশ জারি করা হয়েছে। আবদুল কাদের যেন ন্যায়বিচার পেতে পারে তার জন্য সংশিষ্ট কোর্ট থেকে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করে দেয়ার ব্যবস্থা করতে এবং সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুকে সহযোগিতা করতে আদালত নির্দেশ জারি করেছেন।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে উপস্থিত খিলগাঁও থানার ওসি প্রশ্নবাণে জর্জরিত হয়ে বারবারই মিথ্যার আশ্রয় নিয়েছেন। তিনি কাদেরের নির্যাতনের ঘটনার কোন সুস্পষ্ট ব্যাখ্যাও প্রদান করতে পারেননি। ডাকাতি কার বাসায় হয়েছে তাও বলতে পারেননি। ছিনতাই হওয়া গাড়ির মালিক কে তাও নির্ধারণ করেননি। এমনকি গাড়ির মালিক কে তা ঠিক করার চিন্তাও করেননি ওসি। তাছাড়া ১৬ তারিখ রাত সাড়ে ৩টায় গ্রেফতারের কথা বললেও এফআইআর দায়ের করেছেন বেলা সাড়ে ১১টায়। এসব বিষয়ে আদালত ব্যাখ্যা চাইলে ওসি কোন সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে বারবারই মিথ্যা কথা বলার চেষ্টা করেছেন। মিথ্যা বলে নিজেই ফেঁসে গেছেন। আদালত বলেছেন, পুলিশ সমাজের অবিচ্ছেদ্য অংশ। পুলিশ ছাড়া আমাদের চলে না। তবে আমরা এমন কোন পুলিশ চাই না যারা পুলিশের পোশাক পরে মহান ওই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট করছে, অপরাধ করছে। আদালতে উপস্থিত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান এ ঘটনাকে রাষ্ট্রীয় নির্যাতন হিসেবে আখ্যা দিয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেন। অ্যাটর্নি জেনারেল ড. মিজানের বক্তব্যের বিরোধিতা করেছেন।
যেভাবে ঘটনার শুরু : ১৫ জুলাই রাতে কাদের তার মা ও বোনকে নিয়ে গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে অনুষ্ঠান শেষে হলি ফ্যামিলি মেডিকেল স্টাফ কোয়ার্টারে তার খালাতো ভাইয়ের বাসায় আসেন। সেখানে রাতে খাওয়া-দাওয়া ও গল্প শেষে মা ও বোনকে রেখে রাত দেড়টার দিকে ঢাবির ফজলুল হক হলে ফেরার জন্য রওনা দেন। হলি ফ্যামিলি থেকে বের হয়ে সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের সামনে দিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলেন কাদের। এমন সময় পেছন থেকে চেঁচামেচির শব্দ শুনতে পান কাদের। শব্দ শুনে তিনি দাঁড়িয়ে যান। তারপর পেছন দিক থেকে রাইফেলের বাঁট দিয়ে কাদেরকে আঘাত করে সাদা পোশাকের পুলিশ। রাস্তার ওপরই কাদেরের ওপর নির্যাতন করে তাকে রক্তাক্ত করে ফেলে পুলিশ। পরে খিলগাঁও থানায় নিয়ে আটকে রাখে। পুলিশের সাজানো গল্প মোতাবেক কাদের এর আগে ছিনতাই হওয়া একটি গাড়িতে করে রাত ৩টার দিকে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করেছে। পরের দিন বেলা সাড়ে ১১টায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে খিলগাঁও থানার এসআই আলম বাদশা। পরে কোর্টে নেয়া হলেও কাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি। এমনকি নির্মমভাবে আহত কাদেরকে কোন চিকিৎসা দেয়ারও ব্যবস্থা করা হয়নি। এ ঘটনা পত্রিকায় এলে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের উপরোক্ত ডিভিশন বেঞ্চ কাদেরকে হাজির করতে সুয়োমোটো আদেশ দেন। বিকাল সাড়ে ৩টার মধ্যে কাদেরকে নিয়ে হাজির হতে দুই থানার ওসিকে নির্দেশ দেন। সাড়ে ৩টার দিকে ওসি হেলাল উদ্দিন ও মাহমুদ হাইকোর্টে হাজির হয়ে কাদেরকে আনার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। পরে আদালত বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বিকালের মধ্যে কাদেরকে হাজির করতে আইজি প্রিজনকে নির্দেশ দেন। কাদেরের হাজির হওয়ার আগেই এ ঘটনার ওপর শুনানি শুরু হয়। সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান এ সময় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের একটি প্রতিবেদন পাঠ করতে থাকেন। ওই প্রতিবেদনে বলা হয়, কাদেরকে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে আটক করা হয়েছে। এ বিষয়ে ওসি হেলাল উদ্দিনকে জিজ্ঞেস করা হলে ওই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন। এরপর প্রাণরসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর আমিনুর রশিদকে আদালত কিছু বলতে বলেন। তিনি আদালতকে বলেন, আমি দীর্ঘ সময় কাদেরকে কাছ থেকে দেখেছি, ক্লাস নিয়েছি। সে অনার্স পাস করে এবার মাস্টার্সে। তাকে কখনও উচ্ছৃঙ্খল হতে দেখিনি। সে বিএসএস পিমিনারি পরীক্ষায় টিকেছে। পাশাপাশি মাস্টার্স করছে। সে এ ধরনের ঘটনার সঙ্গে কোনভাবেই যুক্ত থাকতে পারে না। তিনি কাদেরকে মুক্তি দেয়ার জন্য আদালতের কাছে অনুরোধ জানান। এরই মধ্যে কাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। একটি হুইল চেয়ারে বসিয়ে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আদালত কক্ষে ঢোকানো হয় তাকে। এ সময় তার পায়ে ব্যান্ডেজ করা ছিল। তার গায়ের নির্যাতনের চিহ্ন দেখানোর জন্য কাদেরের গেঞ্জি খুলে ফেলা হয়। এ সময় বিচারপতিরাসহ আদালতে উপস্থিত সবাই দেখতে পান নির্যাতনের ভয়াবহ চিত্র। তার সারা পিঠে পিটুনির কালো কালো দাগ। দুই বাহুতে চাপাতির কোপের আঘাত। হাতের নখগুলোতে সুই ঢুকানো হয়েছে ও পিটিয়ে থেঁতলে দেয়া হয়েছে। তাতে জমাট বেঁধে আছে রক্ত। একই অবস্থা পায়ের। হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পিটিয়ে থেঁতলে দেয়া হয়েছে। এসব বীভৎস চিত্র দেখে উপস্থিত আইনজীবীরা আঁতকে ওঠেন। এ সময় আদালত কাদেরের কাছে ঘটনার বিবরণ জানতে চান। কাদের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠান দেখা থেকে শুরু করে গ্রেফতার হওয়া পর্যন্ত ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। কাদের বলেন, ঢাবির শিক্ষার্থীর পরিচয় দেয়ার পর উপস্থিত পুলিশরা বলেন, ঢাবির শিক্ষার্থীরা আরও বেশি ডাকাতি-ছিনতাই করে। এ কথা বলে আমার ওপর আরও বেশি নির্যাতন শুরু করে। নির্যাতনে রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ি। তারপর থানায় নিয়ে ওই রাতে আর মারেনি। পরে সকাল সাড়ে ১০টার দিকে ওসি হেলাল উদ্দিন এসে আবার পেটান। চাপাতি দিয়ে কোপ দেন। এ পিটুনি ও কোপানোর বিষয়ে আদালত ওসিকে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। এ সময় প্রাণরসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর আমিনুর রশিদ চৌধুরী বলেন, ঢাবির ছাত্র হওয়াতে তার সহকর্মীরা, শিক্ষকরা বিষয়টি তুলে ধরেছেন। মিডিয়া গুরুত্বসহকারে আমলে নিয়েছে। নীরবে অনেক তাজা প্রাণ এভাবে পুলিশের নির্যাতনে ঝরে যাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, একটি নিরীহ ছেলে কেন অন্যায় অত্যাচারের শিকার হবে? তিনি আদালতের কাছে এ ঘটনার একটি সুষ্ঠু সমাধান দাবি করেন। তিনি আদালতকে উদ্দেশ করে বলেন, একটি কাদের নয়, হাজার হাজার কাদের এভাবে অন্যায়ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। অন্তত একটি কাদেরকে দিয়ে নজির স্থাপন করে দেন। আদালত ওসি হেলালকে ডেকে ওইদিন কারা ডিউটিতে ছিলেন তা জানতে চান। ওসি বলেন, সিভিল টিমে এসআই আলম বাদশা, এএসআই শহিদুর রহমান, কনস্টেবল আলিমুদ্দীন ও কামরুল হাসান ডিউটিতে ছিলেন। এই চারজন খিলগাঁও থানার আশপাশে থেকে ধরে এনেছে। তারা নেভি ব- রঙের একটি প্রাইভেটকারে ঘোরাঘুরি করছিল। গাড়ি নম্বর ঢাকা মেট্রো-গ-১৪৮০৮৫। গাড়িটি আটক করা হয়েছে। এর আগে এই গাড়ি ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছিল। আদালত জানতে চান, গাড়ির মালিক কে? জবাবে ওসি বলেন, জানি না। আদালত বলেন, মিথ্যা বলবেন না। মিথ্যা বললে এক্ষুনি পোশাক খুলে নাজিমুদ্দিন রোডে পাঠিয়ে দেব। ওসি এবার বলেন, বিজ্ঞ কোর্টের আদেশে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। তবে গাড়ির মালিকানা নির্ধারণ হয়নি। আদালত বলেন, মালিকানা নির্ধারণ করবেন না? করলে কয় মাস পরে করবেন? ওসি বলেন, মালিকানা নির্ধারণের প্রয়োজন মনে করিনি। আদালত বলেন, আপনি মিথ্যা বলছেন। আদালত জানতে চান, গাড়ি থেকে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে। ওসি বলেন, মামুন আর কাদেরকে। ঘটনাস্থলে ডাকাত ডাকাত বলে চিৎকার করছিল। রাত আনুমানিক ৩টা ৯ মিনিটে। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে। আদালত জিজ্ঞেস করেন, যারা মেরেছে, তাদের কাউকে গ্রেফতার করেননি কেন? তারা কি গাড়ি ভাংচুর আর নির্যাতন করে অপরাধ করেনি? ওসি বলেন, গ্রেফতার করতে পারিনি। আদালত জিজ্ঞেস করেন, কার বাড়িতে ডাকাতি করছিল। এ সময় ওসি বলেন, ডাকাতি নয়, ডাকাতির চেষ্টা করছিল। আদালত আবারও বলেন, কার বাড়িতে। ওসি বলেন, জানি না। তবে শুনেছি ডাকাত বলে একজন রিকশাওয়ালা চিৎকার করেছে। আদালত জানতে চান, তাহলে তারা কি রিকশাওয়ালার কাছ থেকে ছিনতাই করেছে? আদালত আরও বলেন, আপনি একবার বলেছেন, সন্দেহজনকভাবে খিলগাঁও থানার পাশে ঘোরাফেরা করছিল। আবার বললেন, ডাকাতি করেছে। আবার বললেন, ডাকাতির চেষ্টা করছিল। কোনটি সত্য? জবাবে ওসি বলেন, রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। আদালত জানতে চান এফআইআর কখন দায়ের করেছেন? জবাবে ওসি বলেন, পরের দিন বেলা সাড়ে ১১টায়। আদালত বলেন, ৮ ঘণ্টা পরে কেন? এর মধ্যে গাড়ি ছিনতাইয়ের বিষয়টি জোগাড় (ম্যানেজ) করেছেন? নইলে এত দেরি কেন? আদালত জানতে চান, এফআইআর দেরিতে করার কি কারণ দেখিয়েছেন? জবাবে ওসি বলেন, মামলার বাদী এসআই আলম বাদশা অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করেছেন। আদালত বলেন, এভাবে একজন আহত লোককে থানায় নিয়ে গেলেন, অথচ চিকিৎসা দেয়ার প্রয়োজন বোধ করলেন না। উপরন্তু তাকে গাড়িতে নিয়ে আসামি ধরার জন্য ঘুরে বেড়ালেন। ওসি বলেন, তাকে ফাস্ট এইড দিয়েছিলাম। আদালত বলেন, আপনি কি ডাক্তার যে ফাস্ট এইড দিলেন। তাছাড়া এফআইআরে যা লিখেছেন, তা তো একটা রাবিশ (আবর্জনা)। এ সময় ওসি বলেন, হাসপাতালে নেয়ার আমাদের কোন দায়িত্ব নেই। জজের অনুমতি ছাড়া নিতে পারি না।
এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান বলেন, হাসপাতালে নিতে কি জজের অনুমতি লাগে? তখন ওসি বলেন, গ্রেফতারের দিনেই হাসপাতালে নিয়েছিলাম। আদালত জিজ্ঞেস করেন, আপনি কি কাদেরকে চাপাতি দিয়ে মেরেছেন? জবাবে এই বক্তব্য মিথ্যা বলে দাবি করেন ওসি। আদালত এ সময় বলেন, উত্তেজিত জনতা ডাকাতকে পেটাল। হাত, পা আর পিঠে আঘাত করেছে। মাথায় করেনি। উত্তেজিত জনতা মারলে তো এলোপাতাড়ি মাথায়ও আঘাত করবে। এ সময় আবদুল মতিন খসরু বলেন, আমি কাদেরকে পারিবারিকভাবে চিনি। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ও থানা শিক্ষা কর্মকর্তা। আঙুলগুলো মেরে ফাটিয়ে ফেলেছে। এ ধরনের নির্যাতনের একটা সমাপ্তি হওয়া প্রয়োজন। সে ডাকাতি করতে যায়নিÑ এটা আমি নিশ্চিত। এ ঘটনার বিচার হওয়া উচিত। এ ধরনের ঘটনা বন্ধ হওয়া দরকার।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান : প্রফেসর ড. মিজানুর রহমান আদালতকে বলেন, পুলিশ কাস্টডিতে নিয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী নির্মমভাবে নির্যাতন করেছে। এটা লজ্জাজনক। তিনি বলেন, কিছুদিন আগে একজন পুলিশ বলেছে, পুলিশকে লাঠি দেয়া হয়েছে কি চুমো খাওয়ার জন্য? জনগণের স্বার্থরক্ষার জন্য। সেই লাঠিকে ব্যবহার করা হয়েছে একজন ছাত্রের ওপর। তার মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লংঘন করা হয়েছে। ওসি বলেন, গণপিটুনিতে আহত হয়েছে। তবে যারা গণপিটুনি দিয়েছে, তাদের ধরা সম্ভব হয়নি। বারবার এই গণপিটুনির কথা বলে ৫ জন, ৬ জন করে হত্যা করা হচ্ছে। গণপিটুনিকে বৈধতা দেয়া হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা যদি গণপিটুনিকে বৈধতা দেয়ার কাজে উৎসাহ দেন, তাহলে রাষ্ট্রের আইন-শৃংখলা পরিস্থিতি কোথায় যাবে? তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ওপর রাগ-ক্ষোভ অনেক বেশি। বিশেষ করে ঢাবির শিক্ষার্থীদের ওপর। এক-এগারোর পরে আমরা এটা দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মিনতি করে বলছি, একটি সার্কুলার জারি করেন। যাতে আটকাবস্থায় কোন পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এলে তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত বরখাস্ত করা হবে। এটা করলে আটকাবস্থায় নির্যাতন কমে যাবে। এছাড়া এ রকম একটি নির্দেশ জারি করেন, যাতে উদ্ধার হওয়ার পর অস্ত্রগুলো রেজিস্ট্রি করে রাখা হয়। এর ফলে একই অস্ত্র দেখিয়ে বারবার জনগণকে নির্যাতন করতে পারবে না। সরকার মিলিয়ন ডলার ব্যয়ে পুলিশ সংস্কারের প্রকল্প নিয়েছে, কিন্তু এটাই কি সংস্কার? এ রকম সংস্কার বন্ধ করতে হবে। এমন সংস্কার করতে হবে যাতে পুলিশ জনগণের বন্ধু হয়। তিনি আদালতের কাছে আবেদন জানিয়ে বলেন, কাদেরকে যেসব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সে যেন আপনাদের কাছ থেকে সেই অধিকার ফিরে পায়। জামিনের ব্যবস্থা করবেন, সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তিনি আরও বলেন, কাদের রাষ্ট্রের নির্যাতনের শিকার। এর চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। এর জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি এত আবেগতাড়িত হবেন না। এটা রাষ্ট্রের নির্যাতন নয়। এটা একটা সুনির্দিষ্ট বিষয়।
এ সময় আদালত বলেন, পুলিশের মানুষকে পেটানোর কোন অধিকার নেই। পেটানোর দায়ে পুলিশের বিরুদ্ধে মামলা হতে পারে। অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। কয়েকজন অসাধু পুলিশের জন্য পুরো পুলিশ বিভাগকে দায়ী করা যাবে না। তিনি আরও বলেন, এটা সাংবিধানিক আদালত। কাউকে দোষী বা নির্দোষ বলা ঠিক হবে না। আদালত বলেন, আমরা কে দোষী, কে নির্দোষ তা বলব না। তবে এ মুহূর্তে বরখাস্ত না হলে সঠিক তদন্ত হবে না। আমরা তো সাজা দিচ্ছি না। পুলিশ এই সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ছাড়া সমাজ চলে না। পুলিশ চাই, তবে ভালো পুলিশ চাই।
অ্যাটর্নি জেনারেল বলেন, বরখাস্ত না করে আইজিপির কাছে ছেড়ে দেন। ক্লোজ করে রাজারবাগে রেখে দেবে। নইলে পুলিশ মনোবল হারিয়ে ফেলবে। আদালত বলেন, নৈতিকতাসম্পন্ন পুলিশ মনোবল হারাবে কেন? তাছাড়া রাজারবাগে রাখলে সে তদন্ত প্রভাবিত করতে পারবে। তদন্তের স্বার্থে বরখাস্ত করতে হবে। নইলে অন্য পুলিশরা অপরাধ কর্মকাণ্ডে উৎসাহিত হবে। পরে আদালত উপরোক্ত নির্দেশনা জারি করেন।
সহপাঠীদের ভিড় : হাইকোর্টের সুয়োমোটো আদেশের কথা শুনে কাদেরের সহপাঠী ঢাবির শিক্ষার্থীরা আদালতে ভিড় জমান। আদালতের আদেশে তারা সন্তোষ প্রকাশ করেন। তবে বেশ কিছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, রমনা থানা এলাকায় ঢুকে খিলগাঁও থানা পুলিশের একজন ব্যক্তিকে ধরার ঘটনা যেমন রহস্যজনক, তেমনি রহস্যজনক ছিল ঢাবির প্রক্টর কেএম সাইফুল ইসলামের ভূমিকা। তারা অভিযোগ করেন, বিষয়টিতে হস্তক্ষেপের জন্য তারা প্রক্টরের সহায়তা চান। কিন্তু প্রক্টর পুলিশের ভাষার মতোই কাদেরকে ডাকাত বলে আখ্যায়িত করেন। এ সময় তিনি ছাত্রদের শাসিয়ে বলেন, তোমরা বিষয়টি রাজনৈতিক ইস্যু করার অপচেষ্টা করছ। ছাত্রদের অভিযোগ, পুলিশের সঙ্গে প্রক্টরের গোপন যোগসাজশ রয়েছে। যে কারণে ক্যাম্পাসে অহরহ ছিনতাই, বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ইত্যাদির ঘটনার পরও প্রক্টরিয়াল টিম ও পুলিশ নীরব থকে। এ সময় তারা পুলিশের সহযোগী হিসেবে প্রক্টরের বিচার দাবি করেন।

HSC results published: 75.08 pass, 39,759 get GPA-5



The results of the Higher Secondary Certificate (HSC) and equivalent examinations were published Wednesday with an overall pass percentage of 75.08, which is 0.8 percent higher than last year's. This year’s results also witnessed a leap of GPA-5 scorers, with a total of 39,759 students achieving the highest grade, according to the Education Ministry. Last year, the number of GPA-5 scorers was 28,671. Among the country's 10 education boards, Rajshahi Board topped the list in pass percentage, showing 79.01 percent success. A total of 5, 588 students got GPA-5 distinctions. In Dhaka Board, 76.89 percent students passed. The total number of GPA –5s is 17, 786. Rajuk Uttar Model College clinched the first position. In Camilla Board, the pass percentage is 68.68. Some 1389 students got GPA-5. Feni Girls College emerged as the top scorer. In Dinajpur Board, some 66.18 percent students passed and 2260 students obtained GPA-5. In Sylhet Board, the pass percentage is 75. 68. A total of 887 students got GPA-5.In Barisal Board, some 71.12 percent student passed and 1310 obtained GPA-5.In Jessore Board, the pass percentage is 63.37. A total of 3, 370 students got GPA-5. In Chittagong Board, Some 71.03 percent students passed. The total number of GPA –5 holders is 1795. Education Minister Nurul Islam Nahid formally handed over the results of Higher Secondary Certificate (HSC) and equivalent examinations to Prime Minister Sheikh Hasina on Wednesday morning. This year, a total of 779,441 candidates sat for the HSC examinations under 10 education boards, including Vocational and Madrasa boards. Of the total candidates, 421,764 were male and 335,773 female.

শ্রীবরদীতে স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ




শ্রীবরদীতে স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সম্প্রতি স্ত্রীর নগ্ন ভিডিও চিত্র প্রকাশ করেছে বিল্লাল হোসেন নামে বিকৃত রুচি স্বামী। এর পর থেকে ওই গৃহবধূ নিখোঁজ। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন গৃহবধূর পরিবারের অভিভাবকরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে বিল্লাল হোসেন তার দুই বছর আগে বিবাহিত ও প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এর সূত্রে ধরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে শুরু হয় দ্বন্দ্ব। একপর্যায়ে বিল্লাল প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ওই স্ত্রীর দায়ের করা মামলায় হাজতবাস ভোগ করে বিল্লাল। হাজত থেকে জামিনে বের হয়ে বিল্লাল গ্রাম্য সালিশ করে প্রথম স্ত্রীকে আবার বাড়িতে নিয়ে আসে। পরে ভালবাসার দেহাই দিয়ে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে স্ত্রীর নগ্ন ভিডিওচিত্র ধারণ করে। ক”দিন যেতে না যেতেই ওই স্ত্রীকে নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দেয় বিল্লাল। এবং হুমকি দেয় এই নিয়ে তার বিরুদ্ধে কোন মামলা করলে কিংবা অন্যত্র বিয়ে হলে ভিডিওচিত্র বাজারে ছেড়ে দেওয়া হবে। গত সপ্তাহে প্রতিবেশি কামারদহ গ্রামে এক যুবকের সঙ্গে স্ত্রীর বিয়ের খবর পায় বিল্লাল। এর পরই ওই নগ্ন ভিডিওচিত্র প্রকাশ করে দেয় প্রতারক সাবেক স্বামী বিল্লাল হোসেন।

Ria Chowdhury in movie



Ria Chowdhury is familiar as a ramp model. Besides she is engaged with TV modeling and acting. She has already performed in a main stream and digital movies. But those yet not released. In 2008, for the first time AIR acted in the mainstream movie titled Khela, directed by Sheikh Didar. Film actor Ruble was her co-actor in that movie. Seventy percent works of that movie has been completed for the last few years. By this time AIR also engaged herself to act in a digital movie titled E Mon Jury, directed by Emon Barua. Works of this movie is now in the last phase. Recently Ria has signed in agreement to act in another movie titled ‘Midnight Gulshan’. It will be made under the banner of new production house Gangchil Chalachitra and will be directed by Dhimon Barua. Story of the movie is based on the lifestyle of the elite class society in the city’s Gulshan area during midnight. AIR will act in an important role in the movie. Mathura of the movie will be held on August 3 and its shooting will be held in various locations in the city's Gulshan, Banana and posh areas. Dolly Zahara, Mizu Ahmed, Don, some new faces will perform in this movie, said director of the movie Dhimon Barua. For the demand of the story of the movie all shootings will be held during night. There will be no daylight shooting in this movie, he said. Ria performed mentionable plays are Naior, Ari sh, Andhokarer Ale, Chanda n D weep-er Raj Kanya. She performed in popular TVC like Juli coconut oil, Quality condensed milk and ice-cream, Monterey milk candy, Star ship juice, Moza churchman, Fair & Lovely.

Famine hits S Somalia



Parts of southern Somalia are suffering from famine, a U.N. official said Wednesday, and tens of thousands of Somalis have already died in the worst hunger emergency in a generation. The Horn of Africa is suffering a devastating drought compounded by war, neglect and spiraling prices. Some areas in the region have not had such a low rainfall in 60 years, aid group Oxford said. The U.N. needs $300 million in the next two months, said Mark Bowen, the U.N.'s top official in charge of humanitarian aid in Somalia. The last time conditions were this bad was in 1992, when hundreds of thousands of Somalis starved to death. That famine prompted intervention by an international peacekeeping force, but it eventually pulled out after two American Black Hawk helicopters were shot down in 1993. The southern Somali regions of Bacolod and Lower She belle regions are suffering from famine, Bowen said. Across East Africa, more than 10 million people need aid. "Somalia is facing its worst food security crisis in the last 20 years," Bowen said. "This desperate situation requires urgent action to save lives." Famine is officially defined as when two adults or four children per 10,000 people die of hunger each day and a third of children are acutely malnourished. In some areas of Somalia, six people are dying a day and more than half of children are acutely malnourished, Bowen said. Prices of staple foods have increased 270 percent over the last year. "If we don't act now, famine will spread to all eight regions of southern Somalia within two months, due to poor harvests and infectious diseases," Bowen said. "We still do not have all the resources for food, clean water, shelter and health services to save the lives of hundreds of thousands of Somalia." He said it was unlikely there would be any respite from the drought until the end of the year. The drought has killed up to 90 percent of livestock in some regions, Oxford said. But poor governance is also to blame. Most of Somalia has been wracked by civil war since its last government collapsed in 1990. Islamist rebels currently hold most of southern Somalia. They banned most aid agencies from working there two years ago but rescinded the ban earlier this month. The weak, U.N.-backed Somali government regularly comes last in the world in the annual corruption rating by watchdog Transparency International, but Bowen said it had welcomed the U.N.'s efforts and was working closely with aid groups. Neighboring Djibouti, Ethiopia and Kenya have also been badly affected, and Eritrea is also believed to be hard hit, though its repressive government does not release figures. Oxford says the drought has been exacerbated by poor governance and neglect, war in Somalia and land policies that restrict grazing land for nomadic communities. Oxford criticized those policies in a report released Wednesday, but also said several rich European countries should do more to provide emergency aid. The aid agency says there is a $800 million shortfall in funds. They say $1 billion is needed to fund relief efforts through January. Oxford Regional Director Fran Equinox released a statement Wednesday saying it was "morally indefensible" that countries have only pledged $200 million in addition to long-running programs. On Wednesday, U.S. Secretary of State Hillary Rodham Clinton said the U.S. will give another $28 million, on top of the $431 million in assistance it has given to the Horn of Africa this year. Britain has pledged $145 million in the past two weeks - about 15 percent of what is needed - and the European Union pledged around $8 million, with more expected in coming days. Spain has promised nearly $10 million and Germany around $8.5 million but Oxford said France has so far not pledged any more money and Denmark and Italy have said no significant new sums are available. "There is no time to waste if we are to avoid massive loss of life," Equalize said in a statement. "We must not stand by and watch this tragedy unfold before our eyes. The world has been slow to recognize the severity of this crisis, but there is no longer any excuse for inaction." Oxford said U.N. humanitarian appeals for $1.87 billion for the region this year are only 45 percent funded, leaving a gap of over $1 billion - $332 million for the U.N. appeal for Kenya, $296 million for the U.N. appeal for Somalia, and $398 million for the government-run appeal in Ethiopia. Some donors, like the U.S., have expressed fears that aid might be diverted by Islamist groups. But Bowen said the U.N. had done its utmost to minimize the risks that aid might be diverted. He added that the U.N. was also approaching Arab nations like Kuwait and Saudi Arabia for donations. cap 2 None Abdel, 2, a malnourished child from southern Somalia, gets treatment in Bandar hospital in Mogadishu, Somalia, Saturday, July 16, 2011. Cap 3 Somali men from southern Somalia carry their malnourished children from a refugee camp towards thee hospital in Mogadishu, Somalia, Monday, July 18, 2011.

AP, Nairobi

Marc Anthony hated wife’s ‘sex symbol’ status



.

We may never know for certain why Jennifer Lopez and Marc Anthony split. But it sure is fun to speculate, isn’t it? Yesterday, a report surfaced that simply stated the couple had been ‘arguing’ for months and called it quits for the sake of their young children. Now, another source is either changing that story, or expanding on it: an insider tells Us Weekly the singer objected to the glorification of his wife’s body, specifically citing a 2010 photo shoot in which Anthony objected to pics that were too sexy and unbecoming for a 40-year-old mother of two. The issue represented a constant battle for Marc and J Lo throughout their seven-year marriage, according to this mole: He would make her feel terrible about herself if she wanted to wear something sexy. He likes her to dress in a demure, ‘wife’ style. He hated the fact that she was a sex symbol. Describing Anthony as ‘dominating,’ another source says “he wants to control everything Jennifer does.” And, come on, we all know Jenny from the Block wouldn’t stand for that for very long. -Agency

Soh an Toga together in a telefilm



Super hero famed star Soh an Khan and Lux super star Toy has recently acted together in an action based telefilm titled Bahini. Iftekhar Chowdhury who was also the director of the movie ‘The Search’ directed the telefilm while its story was written by Forzani Afr in Papa. The story of the telefilm features a terrorist family where Soh an was born. Because of his family, Soh an turned a terrorist gradually. But he didn’t like terrorism and wanted to lead a normal life like commoners. But his elder brother Sahel didn’t allow him and finally ordered to kill Soh an when he was unwilling to continue committing crime. After being attacked by his elder brother, Soh an, somehow, got his life back. Meanwhile, Soh an became introduced with Toy and they got married later. They began a new life but his brother Sahel again appeared as an obstacle on his way. Soh an again took arms in his hand and fought against his brother. Thus the story of the telefilm goes on. The telefilm will be aired tomorrow (Friday) at 3:00pm on Channel I.

Bypath Kabob in film’s item song



Bypath Kabob was one of the top contestants in Lux Superstar Contest 2009. By this time besides performing in TVC she has already started acting in TV channels. Though she is regular in TV acting and modeling Bypath has keen interest in the movie based on good story and script. Her intention has slightly fulfilled now. She has performed in an item song in movie ‘Bhalobashar Rung, directed by Shaun Summon. Shooting of that song was held in FDC last week. The playback track’s music was directed and coordinated by Shawkat Ali Emon and Mila gave vocal for the track. It was choreographed by Safe Khan Kālu. Bypath is now happy to perform in that item song. While sharing her feelings to perform in the song Bypath told this correspondent, “In our neighborhood country many item songs are being used in the movies. One item song can increase publicity of a movie. Therefore in that track where I performed was a nice song with full of fine-tuning and composition. Its videographer was extraordinary. I hope viewers will enjoy it. Basically we were searching a glamorous actress like Bypath to act in that kind of item song. Bypath was perfect for it. For this reason, we worked with her. We hope viewers will accept her outstanding performance in the movie,” said Shahn, joint director of the movie. Bypath acted mentionable plays are ‘Ara Jabona Everest,’ directed by Shahriar Nazism Joy, ‘Choke Joshua Rat,’ directed by Mad Balladry Nil, ‘Jolchhap,’ directed by Himu Akram, ‘Fifty 50,’ directed by Iftekhar Ahmed Fermi and ‘Mahler Bahia,’ directed by Ahaduzzaman.

এভারেস্টের সঠিক উচ্চতা পরিমাপ চলছে



প্রথমবার বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের সঠিক উচ্চতা পরিমাপের সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার । এ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে দুবছর। উচ্চতা নির্ণয়ে জিপিএস (গোবাল পজিশনিং স্যাটেলাইট) ব্যবহার করা হবে। এভারেস্টের উচ্চতা নিয়ে দাবি ও পাল্টা দাবির মুখে নেপাল সরকার এ উদ্যোগ নিয়েছে। আজ বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে একথা বলা হয়। নেপালে এভারেস্ট সাগরমাথা হিসেবে পরিচিত। ঐতিহাসিক বাবুরাম আচার্য এ নামকরণ করেছিলেন। সাগরমাথা শব্দটির অর্থ হলো পৃথিবীর মাথা। ১৯৯০ সালে আমেরিকান ভূতাত্ত্বিক ওয়াশ বোর্নি দাবি করেছিলেন, মাউন্ট সাগরমাথার উচ্চতা ৮ হাজার ৮৫০ মিটার। তখন নেপাল সরকার তার দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছিল যে, এ শৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। নেপাল সরকারের এ পরিমাপই বর্তমানে গ্রহণযোগ্য। নেপালের ভূমি সংস্কার ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইতিমধ্যে বিশ্বের উচ্চতম শৃঙ্গ পরিমাপের প্রক্রিয়া শুরু করেছে। দুবছরে এ প্রক্রিয়া শেষ হবে। অন্যদিকে নেপালের ভূমি মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল গিরি বলেছেন, সমুদ্রপৃষ্ঠ এবং অন্যান্য কয়েকটি স্থানের উচ্চতা থেকে পরিমাপ করতে হবে। তাতে সময় লাগবে আরো বেশি। তিনি বলেন, নেপাল সাধারণত পরিমাপের জন্য সমুদ্র পৃষ্ঠ হিসেবে ভারতের কলকাতা বন্দরের উচ্চতা গ্রহণ করে থাকে। তিনি জানান, সমুদ্র পৃষ্ঠ থেকে নামচি, তাকসিন্দু এবং পিকে-২-এর উচ্চতা নির্ণয়ের কাজ চলতি অর্থ বছরে শেষ হবে। উদয়পুর থেকে বর্তমানে সাগরমাথা শৃঙ্গের উচ্চতা নির্ণয়ের কাজ চলছে। এভারেস্টের উচ্চতা নির্ণয়ে বর্তমান উদ্যোগের ব্যাখ্যা দিতে গিয়ে গিরি বলেন, নেপাল এখন মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপে প্রযুক্তিগত দিক থেকে সক্ষম। এজন্য আমরা বহু বছর আগে বিদেশিদের পরিমাপের উপর নির্ভর করতে চাই না। তিনি আরো জানান, চীন বরাবরই সীমান্ত আলোচনায় বরফ ছাড়া মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয়ের দাবি জানিয়ে আসছে। ১৮৫৬ সালের পরিমাপে এভারেস্টের উচ্চতা ধরা হয়েছিল ৮ হাজার ৮৪০ মিটার। ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিএ গুলাটি ১৯৫২ সালে এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন। তার পরিমাপে এ শৃঙ্গের উচ্চতা হলো ২৯ হাজার ২৮ ফুট বা ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৪২ মিটার। অন্যদিকে নেপাল-চীন সীমান্ত চুক্তিতে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক ১৩ মিটার হিসেবে উলেখ করা হয়েছে। চীন দাবি করছে যে, শিলা পর্যন্ত এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৪ দশমিক ৪২ মিটার এবং বরফসহ উচ্চতা ৮ হাজার ৮৪৭ দশমিক ৯৩৩ মিটার।

ভুলতে পারেন না জেমিমার কথা ইমরান খান




পকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান তেহরিক - ই- ইনসাফ পার্টির নেতা ইমরান খানের জীবনী নিয়ে ফ্রন্ক হুজার একটি বই লিখেছেন। ইমরান ভার্সাস ইমরান আনটোন্ড স্টেরি শিরোনামের বইটিতে তিনি তার জীবনের অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন। এসব তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সাবেক ক্রিকেট তারকা তার ব্রিটিশ স্ত্রী জেমিমাকে এখনো ভুলতে পারছেন না। জেমিমার সঙ্গে তার বিচ্ছেদের ¯তৃতি এখনো তাকে দুঃস্বপ্নের মত তাড়া করে ফিরে। ব্রিটিশ ধনকুবের স্যার গোল্ডস্মীথের মেয়ে জেমিমার সঙ্গে ৯ বছর তিনি ঘর সংসার করেছেন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। তবে এখন ইমরান ও জেমিমার মধ্যে কোন সর্ম্পক নেই। ২০০৪ সালের জুনে তাদের সর্ম্পক বিছিন্নœ হয়ে গেছে। সর্ম্পক বিছিন্ন করার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। এমন ইরচ্ছও ছিল না। কিন্তু বিধির বিধান না যায় খন্ডন। রটনা হযে যায় যে জেমিমা হলেন সালমান রুশদীর ছাত্রী। ব্যক্তিগত জীবনে জেমিমা ইহুদি হওয়ায় এ প্রচারণা বিশ্বাসযোগ্য হয়ে উঠে। অপপ্রচার শুধু জেমিমার জীবন যে ইমরানের জীবনেও অতিষ্ঠ হয়ে ওঠে। এমন কথাও উচ্চারিত হয়েছে যে, তিনি হলেন ইহুদিদের এজেন্ট। অপপ্রচার বন্ধে অবশেষে উভয়ে বিয়ে বিচ্ছেদের সিন্ধান্ত নেন। আনুষ্ঠানিকভাবে তাদের বৈবাহিক সর্ম্পক ছিন্ন হলেও জেমিমার স্মৃতি এখনো ইমরানকে তাড়া করে। হুজার বইটি লেখার সময় জেমিমার কাছ থেকে ইমরানের জীবনের বিভিন্ন দিক চেষ্টা করেছেন। তাদের মধ্যেকার সর্ম্পক শুরু থেকে সবকিছু জানতে চেয়েছেন। জেমিমা জবাব দিতে কার্পণ্য করেননি। প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয় ইমরানের জীবনের এমন কিছু কথা যা পৃথিবীর কেউ জানে না। এ প্রশ্নের জবাবে জেমিমা বলেন ইমরান অত্যন্ত লাজুক প্রকৃতির। সে ছেলেদের চেয়ে মেয়েদের বেশী এড়িয়ে চলে। সে হলো তার চার বোনের নির্ভরশীল ভাই। ইমরান মহিলাদের সঙ্গে কথা বলতে স্বস্তি বোধ করে না। সে কেবল তাদের চোখের দিকে চেয়ে থাকে। সে সাধুর মতো জীবন-যাপন করে। কাবলি পোশাক পরে। দিনের পর দিন সে এ পোশাক থাকে। ইমরান কখনো টাকা বহন করার জন্য মানিব্যাগ ব্যবহার করে না। ইসলাবাদের অদূরে বান্নিগালা পাহাড়ের চূড়ায় অলস সময়ে বসে ইমরান দীর্ঘশ্বাস ফেলেন। ফ্রন্ক হুজারকে তিনি বলেছেন, জেম আমার দু"ছেলের মা। সে চিরদিন আমার সব অন্তর জুড়ে অবস্থান করবে। ইমরান দু"ছেলে সোলায়মান ও কাসেমকে অত্যন্ত আদর করেন। প্রতিদিন সন্ধ্যায় তিনি দু"ছেলেকে কাঁেধ তুলে নিয়ে নিকটবর্তী বাজারে যান।

বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত প্রাধান অতিথি তথ্যমন্ত্রী




১৫ জুলাই শুক্রবার স্থানীয় এন এম উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কবির আল আসাদ। ২-০ গোলে ফাইনালে ছেলেদের গ্র“পে চ্যাম্পিয়ন হয়েছে ধারারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয় সীমারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের গ্রুপে ট্রাইবেকারে (৪-৩) গোলে চ্যাম্পিয়ন হয়েছে সাধুরপাড়া আব্দুল গণি রেজি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয় বকশীগঞ্জ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়।

আজ পবিত্র শবেবরাত



আজ দিবাগত রাতে মুসলমানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত পালন করা হবে। এই রাতে মহান আলাহতায়ালা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। শবেবরাতের অর্থ হল সৌভাগ্য রজনী। এই রাত অত্যন্ত ফজিলতের। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই রাতের তাৎপর্য ও গুরুত্ব অত্যধিক। ইসলামী চিন্তাবিদদের মতে, এ রাতে আলাহতায়ালা তার রহমতের দরজা বান্দার জন্য খোলা রাখেন। আজ আলাহর রহমত পাওয়ার জন্য মুসলমানরা রাত জেগে নফল নামাজ পড়ে এবং পবিত্র কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আলাহর দরবারে মোনাজাত করবেন। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি

খালেদা জিয়ার বিরুদ্ধেও মানি লন্ডারিং মামলা হচ্ছে



দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর পর এবার তার বিরুদ্ধেও মানি লন্ডারিং আইনে মামলা হতে যাচ্ছে। নতুন এই মানি লন্ডারিং মামলায় তারেক রহমান আরেক দফায় নতুন করে আসামি হচ্ছেন। আসামির তালিকায় আরও আছেন হারিছ চৌধুরী, তার এপিএস জিয়াউল ইসলাম, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনির হোসেন ও নয়াপল্টনের বাসিন্দা সুরাইয়া খানম। মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক হারুন অর রশিদ। তিনি এর আগেও খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। তার হাতে আরও একটি দুর্নীতির ঘটনা অনুসন্ধান পর্যায়ে রয়েছে। সেটি হলো ভৈরব সেতু নির্মাণে দুর্নীতি। তবে দুদকের অনুসন্ধানে ভৈরব সেতু নির্মাণে দুর্নীতির সঙ্গে খালেদা জিয়ার কোনও ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানা গেছে। আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের একটি মামলায় ৬ বছরের সাজা দিয়েছে নিু আদালত। আর তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অপর মামলার বিচারপর্ব শুরু হতে যাচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে সম্পূরক চার্জশিটে পলাতক দেখিয়ে আসামি করা হয়েছে। মামলার নথিতে তারেক ও কোকো দুজনই পলাতক। একজন সাজাপ্রাপ্ত পলাতক অপরজন চার্জশিটভুক্ত পলাতক আসামি। সরকার দুজনকেই দেশে ফিরিয়ে আনার জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছে।

যে ঘটনায় মানি লন্ডারিং মামলার প্রস্তুতি : জোট সরকারের সময় ২০০৫ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ক্যান্টনমেন্টের মঈনুল রোডে খালেদা জিয়ার তদানিন্তন বাড়ির ঠিকানা ব্যবহার করে জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান খুলে ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালায় দুদক। প্রায় দেড় বছর আগে অনুসন্ধানের জন্য দুদকের পরিচালক নূর আহমদ, সহকারী পরিচালক হারুন অর রশিদ ও উপসহকারী পরিচালক রেজাউল হাসান তরফদারের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটিও করে দুদক। ওই কমিটি অনুসন্ধান কাজের জন্য ৩০ কার্যদিবস সময় পায়। কিন্তু প্রায় দেড় বছর ধরে অনুসন্ধান শেষে গেল সপ্তাহে তাদের প্রতিবেদন দুদকে জমা দেয়। তাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ অন্তত ৬ জনের বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করা হয়। সে অনুযায়ী সহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে মামলাটি রুজু করতে যাচ্ছেন বলে জানা গেছে।

মামলায় যে অভিযোগ করা হচ্ছে : খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে কেন মামলা করা হবে সে সম্পর্কে অনুসন্ধান প্রতিবেদনে বেশ কিছু তথ্য দেয়া হয়েছে। দুদকের প্রতিবেদনে উলেখ করা হয়Ñ খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তার আবাসস্থল মঈনুল রোডের ঠিকানায় তিন সদস্য বিশিষ্ট জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। খালেদা জিয়া ছিলেন ট্রাস্টি বোর্ডে ম্যানেজিং প্রধান। আর সদস্য ছিলেন তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। ট্রাস্টের নামে সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় শাখায় নগদ ৫০ হাজার টাকা দিয়ে ২০০৫ সালের ৫ জানুয়ারি একটি হিসাব খোলা হয়। দুদকের অভিযোগে বলা হয়, ওই হিসাব খোলার ৮ দিনের মাথায় ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ৭ দিনে ৮ কোটি টাকার ওপরে জমা হয়। জমা হওয়া এই টাকার মধ্যে বিএনপি দলীয় ফান্ডের ৬ কোটি ১৬ লাখ টাকা ট্রান্সপার করা হয়। যার মধ্যে তারেক রহমান ও ব্যারিস্টার আমিনুল হকের স্বাক্ষর আসে ৪ কোটি টাকা, তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া (বর্তমানে মরহুম) ও বিএনপি ঢাকা জেলা সভাপতি আবদুল মান্নানের স্বাক্ষরে আসে ২ কোটি ১৬ লাখ টাকা। এ ছাড়া ধানমণ্ডির মেট্রো মেকার্স নামের একটি প্রতিষ্ঠানের নামে শাহজালাল ইসলামী ব্যাংক ধানমণ্ডি শাখা থেকে পে-অর্ডারের মাধ্যমে জমা হয় ১ কোটি ৩৫ লাখ টাকা এবং নগদ ও পে অর্ডারের মাধ্যমে হারিছ চৌধুরীর এপিএস জিয়াউল ইসলামের কাছ থেকে আসা ৫৪ লাখ টাকা জমা হয় জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের নামের হিসাবে।

অনুসন্ধানকারী টিমের একজন সদস্য জানান, মেট্রো মেকার্স ও হারিছ চৌধুরীর এপিএস যে পরিমাণ টাকা ট্রাস্টের হিসাবে জমা দিয়েছে সেই টাকার কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন ও মামলার সুপারিশ প্রতিবেদনে আরও বলা হয়, জিয়াউর রহমান ট্রাস্টের হিসাবে যে টাকা জমা হয় সেই টাকার মধ্যে ৬ কোটি ৫২ লাখ টাকা দিয়ে নয়াপল্টনে বিএনপি পার্টি অফিসের বিপরীতে জমি কিনে তা ট্রাস্টের নামে দলিল রেজিস্ট্রি করা হয়। জমির মালিক সুরাইয়া খানমকে দলিলবিহীন ১ কোটি ২৫ লাখ টাকা ট্রাস্টের পক্ষ থেকে দেয়া হয় বলেও দুদক অভিযোগ আনে। সুরাইয়া খানম কোনও ডকুমেন্টস ছাড়া কেন ১ কোটি ২৫ লাখ টাকা নিলেন সে বিষয়ে দুদকের জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর দিতে পারেননি বলে প্রতিবেদনে উলেখ করা হয়। সে কারণে তাকেও আসামি করা হচ্ছে। সাদেক হোসেন খোকার এপিএস মনিরকে আসামি করা হচ্ছে এজন্য যে, তিনি টাকা লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নতুন করে মানি লন্ডারিং মামলা করার উদ্যোগের বিষয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দুদকের অনুসন্ধানকারী টিমের প্রস্তাবনা ও অনুসন্ধান রিপোর্ট জমা পড়েছে। আমরা তা খতিয়ে দেখছি।

জানা গেছে, ২০০২ সালের মানি লন্ডারিং আইনে ‘পঠিতব্য হিসেবে গণ্য’ করে ২০০৯ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে মামলা করার চিন্তাভাবনা করছে দুদক। অনুসন্ধানকারী টিমও ওই ধারায় মামলা রুজুর জন্য সুপারিশ করেছে। অনুসন্ধান টিমের সদস্য হারুন অর রশিদ যুগান্তরকে বলেন, জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের নামে ব্যাংক হিসাবে আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বার নোটিশ করেছি। কিন্তু তিনি আসেননি। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আর্থিক অনুদান এনে তা আÍসাতের অভিযোগে খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দেয়া হয়। আর তদন্ত শেষে ২০০৯ সালের ২৬ অক্টোবর চার্জশিট দেয়া হয়। চার্জশিটে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকীসহ ৬ জনকে আসামি করা হয়। চার্জশিটে দুদক অভিযোগ আনে যে, এতিমদের নামে আনা ৪ কোটি ৪৪ লাখ টাকা আÍসাৎ করেছেন আসামিরা। এদিকে, দুদকের কাছে তদন্তাধীন ভৈরব সেতু নির্মাণে প্রায় শত কোটি টাকার দুর্নীতির বিষয়েও তদন্ত রিপোর্ট জমা পড়েছে বলে জানা গেছে । তবে ওই রিপোর্টে খালেদা জিয়াকে আসামি করার প্রস্তাব করা হয়নি।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More